Wednesday, 5 November 2014

ICC Cricket World Cup 2015 Official Promo

                                                        Official Video (Original Version)


                                                               Editing Version Bangla
                                                      
Venue: Australia & New Zealand
Web Site: CRICKETWORLDCUP.COM
FaceBook: The Daily Online Post

Sunday, 2 November 2014

Fast & Furious 7 Trailer




Furious 7
Published on Nov 1, 2014
Furious 7 - Official Trailer (HD)
In Theaters and IMAX April 3, 2015
Starring: Vin Diesel, Paul Walker, Dwayne Johnson, Michelle Rodriguez, Jordana Brewster, Tyrese Gibson, Chris “Ludacris” Bridges, Elsa Pataky, Lucas Black, Djimon Hounsou, Tony Jaa, Ronda Rousey, Nathalie Emmanuel, with Kurt Russell and Jason Statham
Genre: Action-Thriller
Directed By: James Wan

Wednesday, 7 May 2014

মানুষের প্রতি মহানবী(সাঃ)-এর শেষ ভাষণের কিছু কথা

বিদায় হজ্জের দিন সমবেত মানুষের প্রতি মহানবী(সাঃ) ভাষণের জন্য দাঁড়ালেন। মহানবী (সাঃ) প্রথমে আল্লাহ তা’য়ালার প্রশংসা করলেন। এরপর তিনি সমবেত জনতাকে বললেন,

১. আজ সকল প্রকার কুসংস্কার অন্ধ বিশ্বাস এবং সকল প্রকার অনাচার আমার পদতলে দলিত-মথিত হয়ে গেল।

২. তোমরা তোমাদের দাসদাসীদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার কোরো না। তাদের ওপর নির্যাতন করবে না। তোমরা যা খাবে তাদেরকে তোমরা তাই খেতে দিবে। তোমরা যে বস্ত্র পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। মনে রেখো তারাও মানুষ তোমরাও মানুষ। এরাও একই আল্লাহর সৃষ্টি।

৩. সাবধান! নারীদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের ওপর কখনো অন্যায়-অত্যাচার করবে না। কেননা তারা হলো অবলা। কেননা তাদের দায়িত্ব তোমাদের ওপরই। তোমাদের যেমন নারীদের ওপর অধিকার আছে। তেমনি তোমাদের ওপরও নারীদের অধিকার আছে। দয়া ও ভালোবাসার মাধ্যমে তাদের সাথে আচরণ করবে।

৪. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফুরি করল।

৫. সুদ ঘুষ রক্তপাত অন্যায় অবিচার জুলুম নির্যাতন কোরো না। কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর মুসলমান পরস্পর ভ্রাতৃসমাজ।

৬. তোমরা মিথ্যা বোলো না। কারণ মিথ্যা সব পাপ কজের মূল। কারণ মিথ্যাই বিপদ ডেকে আনে।

৭. চুরি কোরো না। ব্যভিচার কোরো না। সর্বপ্রকার মলিনতা হতে দূরে থেকো। পবিত্রভাবে জীবনযাপন করো। সাবধান! শয়তান থেকে তোমরা দূরে থেকো। তোমরা কোনো একটি কাজকে খুব সামান্য মনে করবে, কিন্তু শয়তান এসবের মাধ্যমে তোমাদের সর্বনাশ করিয়ে ছাড়বে।

৮. তোমরা তোমাদের আমীরের আদেশ অমান্য করবে না, যদিও হাবশি নাক কাটা গোলাম হয়। তোমরা তার আনুগত্য করবে। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দীনের ওপর থাকবে।

৯. ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কোরো না। কারণ তোমাদের পূর্ব-পুরুষেরা এই কারণে ধ্বংস হয়েছে।

১০. বংশের গৌরব কোরো না। যে ব্যক্তি নিজ বংশকে হেয় প্রতিপন্ন করে অপর বংশের পরিচয় দেয় তার ওপর আল্লাহর অভিশাপ।

১১. তোমরা তোমাদের প্রভুর এবাদত করবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। রোজা রাখবে, তাঁর আদেশ-নিষেধ মেনে চলবে, তবেই তোমরা জান্নাতি হতে পারবে।

১২. আমি আমার পরে তোমাদের জন্য যা রেখে যাচ্ছি তা তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে। তার ওপর আমল করবে। তাহলে তোমাদের পতন ঘটবে না। আর তা হচ্ছে আল্লাহর কুরআন ও নবীর সুন্নত।

১৩. তোমরা ভালোভাবে জেনে রাখো আমিই সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবেন না। আমিই আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। আমার এই সকল বাণী তোমরা যারা শুনেছ তারা যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দিবে।

মহানবী সাঃ ভাষণ শেষ করলেন। এবং তাঁর চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ স্বরে করুণভাবে আকাশ পানে তাকালেন এবং তিনি বললেন, "হে মহান প্রভু! হে পরওয়ার দিগার! আমি কি তোমার দীনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি?"

তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দীন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, "হে প্রভু! আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন, এরা বলেছ আমি আপনার দীনকে লোকদের নিকট পৌঁছাতে পেরেছি। আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি।"

ভাবের অতিশয্যে নবী নীরব হলেন। জান্নাতি নূরে তাঁর চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। এই মুহূর্তে কুরআনের শেষ আয়াতটি নাজিল হয়। ‘আজকের এই দিনে তোমাদের দীনকে পূর্ণ করে দিলাম। তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামকেই তোমাদের ওপর দীন হিসেবে মনোনীত করলাম।’ হজরত রাসূল সাঃ কিছুক্ষণ চুপ রইলেন। জনতা নীরব। কিছুক্ষণ পর হজরত সাঃ জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন­ - "বিদায় বন্ধুগণ,বিদায়।"
Collected

Friday, 25 April 2014

For Mothers Love...


There's no Love like a Mothers Love. Mothers hold their child's for a moment and their heart for a life time.

Like Us...

Theodore Roosevelt (1858-1919)


Theodore "T.R." Roosevelt, Jr. was an American author, naturalist, explorer, historian, and politician who served as the 26th President of the United States. He was a leader of the Republican Party and founder of the Progressive Party.
 Born: October 27, 1858, Manhattan, New York City, New York, United States
  • Died: January 6, 1919, Cove Neck, New York, United States
  • Presidential term: September 14, 1901 – March 4, 1909
  • Previous offices: President of the United States (1901–1909)
  • Awards: Nobel Peace Prize, Medal of Honor
  • Nicknames: The Happy Warrior, The Rough Rider
     

    ৬টি বৈজ্ঞানিক পদ্ধতিতে সবার মাঝে প্রিয় ব্যক্তি হয়ে ওঠা

    সবাই আপনাকে পছন্দ করুক এটা নিশ্চই আপনি চান। এ জন্য বেশি কাঠখড় পোড়াতে হবে না। এখানে বিশেষজ্ঞরা ৬টি উপায় আপনাকে বলে দিচ্ছেন যার মাধ্যমে আপনি সহজেই সবার মাঝে পছন্দের ব্যক্তিত্ব হয়ে উঠবেন। এগুলো রীতিমতো বৈজ্ঞানিক পদ্ধতি বলে স্বীকৃতি পেয়েছে। ১. মানুষকে নিজের সম্পর্কে বলতে উৎসাহ দিন মানুষ ভালো খাবার খেতে এবং অর্থপ্রাপ্তিতে যেমন মজা পায়, তেমনি মজা পায় নিজের সম্পর্কে বলতে। বন্ধুদের আড্ডায় হোক বা সামাজিক যোগাযোগমাধ্যম, মানুষ নিজের সম্পর্কে বলতে পছন্দ করেন। হার্ভার্ডের ডায়ানা তামির তার সহকর্মী জেসন মিচেলকে নিয়ে এক গবেষণা পরিচালনা করেছেন। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে তারা দেখিয়েছেন, নিজের সম্পর্কে তথ্য উজাড় করে দিতে মানুষ দারুণ পছন্দ করে। ২. ভুল বোঝানোর জন্য প্রশ্ন করুন মানুষের চিন্তাধারার ভুল ধরিয়ে দিতে আপনি যদি প্রশ্নের মাধ্যমে এগিয়ে যান, তবে তারা জবাব দিয়ে এগিয়ে যেতে যেতেই নিজেদের ভুল বুঝতে পারবেন এবং তা সমাধানে উদ্যোগী হবেন। এই পদ্ধতিতে মানুষ তাদের ভুল নিয়ে হুমকির সম্মুখীন হয় না এবং সমাধানের পথ খুঁজতে উদ্যোগী হয়। এই পদ্ধতিতে মানুষকে তার ভুল সরাসরি ধরিয়ে দেওয়া হয় না। বরং তারা নিজের চিন্তার ভুল অংশটি সম্পর্কে জ্ঞাত হয়। নিজেরাই নিজের ভুল ধরতে পারলে আপনার সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা জন্মাবে না। ৩. উপদেশ চান মানুষকে আপনার প্রতি উষ্ণ মনোভাবসম্পন্ন করতে এবং নিজেকে তাদের মাঝে গ্রহণযোগ্য করার অন্যতম শক্তিশালী পন্থা তাদের উপদেশ চাওয়া। এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বলে মত দিয়েছেন স্ট্যানফোর্ডের প্রফেসর জেফরি পিফার, রবার্ট সালদিনি এবং অনেকে। নতুন গবেষণায় দেখা গেছে, নিজেদের কর্তৃত্বের সংকটে অন্যের কাছ থেকে উপদেশ চাওয়া হলে তার কাছে আপনার গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বেড়ে যায় এবং আপনার প্রভাব দ্রুত বেড়ে যায়। ক্যাটি লিলজেনকুয়েস্ট এ গবেষণার মাধ্যমে দেখেছেন, উপদেশ চাওয়ার অর্থ হলো অন্যকে সহযোগিতামূলক আচরণ, তথ্যের আদান-প্রদান এবং কার্যকরভাবে একমতে পৌঁছতে দারুণ প্রভাব বিস্তার করে। ৪. দুটি প্রশ্ন পদ্ধতি মানুষকে তাদের জীবনের ইতিবাচক দিক সম্পর্কে প্রশ্ন করুন। জবাব পাওয়ার পর আপনি তাদের দৈনন্দিন জীবন নিয়ে মনোভাব জানতে চাইতে পারেন। খুব সহজ এবং অকার্যকর বলে মনে হলেও এই পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন নোবেলজয়ী মনোবিজ্ঞানী ডেনিয়েল ক্যানিম্যান। প্রথম প্রশ্নের ইতিবাচক জবাব পেলে আপনার পরের প্রশ্নেও তারা জীবটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন। ৫. শেষ তিনটি শব্দের পুনরাবৃত্তি করুন আপনি যে কতোটা আদর্শ শ্রোতা তার বোঝানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি। আচরণগত সামাজিক দক্ষতা নিয়ে গবেষণা করছেন লিল লোন্ডেস। তার মতে, মানুষ সব সময় ভালো শ্রোতাকে পছন্দ করেন। বক্তা যা বলছেন, তার বাক্যের শেষ দুটি বা তিনটি শব্দ যদি আপনি বলেন তবে বক্তা মনোযোগী শ্রোতা হিসেবে আপনার প্রতি ইতিবাচক হয়ে উঠবেন। যেকোনো নেতিবাচক পরিস্থিতিতেও সহানুভূতি ও হালকা প্রশ্নের ভাব কণ্ঠের ঢেলে বক্তার শেষ তিনটি শব্দ নিজে বলুন, দেখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। এমনকি সমঝোতামূলক আলোচনার ক্ষেত্রেও এই পদ্ধতি বেশ কার্যকর। ৬. পরচর্চা তবে ইতিবাচক দৃষ্টিতে একজনের কাছে অন্যের সম্পর্কে আপনি কীভাবে বলছেন তার ওপর ভিত্তি করে আপনার প্রতি শ্রোতার দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। অন্যের সম্পর্কে অভিযোগ বা নেতিবাচক তথ্যগুলো যদি আপনি ইতিবাচক ভঙ্গিতে উপস্থাপন করেন, তবে আপনি সেখানে ভালো মন-মানসিকতার ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন। গবেষকরা বলেন, যখন আপনি কারো সম্পর্কে খারাপ কিছু বলতে থাকেন, তখন এক পর্যায়ে শ্রোতা আপনাকেও তার মতো করেই দেখতে শুরু করেন যাকে নিয়ে আপনি বলছেন। তাই পরচর্চার কাজটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে করুন। তাহলে, আপনার প্রতি অন্যের দৃষ্টিভঙ্গি ভালো থাকবে। সূত্র : বিজনেস ইনসাইডার
    Like Us...